সিরিয়ার দেইর আজ-জোর থেকে পালাতে গিয়ে ৬ শিশু নিহত

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৯, ২১:১৭আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:১৮

সিরিয়ার দেইর আজ-জোর অঞ্চলে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ থেকে বাঁচার জন্য পালাতে গিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। উত্তর সিরিয়ার একটি শরণার্থী শিবিরে ওই শিশুরা পৌঁছাতে পারলেও সেখানে তাদের মৃত্যু হয়। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে বিষয়টি জানা গেছে।

সিরিয়ার দেইর আজ-জোর থেকে পালাতে গিয়ে ৬ শিশু নিহত

শরণার্থী বিষয়ক সংস্থার এক মুখপাত্র আন্দ্রেজ মাহেসিস শুক্রবার বলেন, বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও হতাহতের ঘটনায় আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি। নারী ও শিশু হতাহতের ঘটনা ঘটছে। হাজিন এলাকায় নতুন করে শুরু হওয়া সংঘর্ষের কারণে ব্যাপক মানুষ ঘরবাড়ি থেকে পালাচ্ছে।

মুখপাত্র সংশ্লিষ্ট সব পক্ষ ও তাদের ওপর প্রভাবশালীদের বেসামরিকদের জন্য অবাধ যাতায়াত ও সেফ প্যাসেজ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ জানায়, গত পাঁচ সপ্তাহে প্রায় সাড়ে ৮ হাজার মানুষ দেইর এজজোর থেকে পালিয়ে আল-হল শিবিরে পৌঁছেছে।

গত ছয় মাসে সংঘর্ষ ও বিমান হামলার কারণে সিরিয়ার দক্ষিণ-পূর্ব এলাকার এই অঞ্চল থেকে অন্তত ২৫ মানুষ হাজার ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। সংঘাত কবলিত হাজিন এলাকায় এখনও দুই সহস্রাধিক মানুষ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইসলামিক স্টেট (আইএস) হাজিন এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে হামলা শুরু করেছে। এলাকাটি এখন নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান