গাজায় বিক্ষোভে ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি নারী নিহত

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৯, ২১:৫২আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

অবরুদ্ধ গাজায় বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। শুক্রবার গাজা-ইসরায়েল সীমান্ত বেস্টনীতে কয়েক হাজার ফিলিস্তিনির বিক্ষোভের সময় এই গুলি চালানো হয়। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

ফাইল ছবি

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানান, শুক্রবার বিক্ষোভের সময় ওই নারীর মাথায় গুলি লাগে। নিহতের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি গুলিতে অন্তত ২৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানান আশরাফ।

২০১৮ সালের মার্চ মাস থেকে প্রতি শুক্রবার ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ও নিজেদের ভূখণ্ডে ফিরে যাওয়ার দাবিতে গ্রেট মার্চ অব রিটার্ন নামে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। ২০০৭ সাল থেকে গাজাকে অবরুদ্ধ করেছে রেখেছে ইসরায়েল। চলমান বিক্ষোভে অন্তত ১৮৫ জন ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম