কাবা প্রাঙ্গণ ছেয়ে গেছে কালো ঘাসফড়িংয়ে

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ১৯:১২আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৬:১৫
image

ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্রতম স্থান সৌদি আরবের মক্কায় অবস্থিত কাবার প্রাঙ্গণ ছেয়ে গেছে ‘কালো ঘাসফড়িংয়ে এতে মুসল্লিদের পড়তে হয়েছে বিপাকে। পরিচ্ছন্নতা কর্মীদের রীতিমত যুদ্ধ করতে হচ্ছে এসব পতঙ্গ পরিষ্কারে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওর সূত্রে জানিয়েছে, পতঙ্গ দমনে ব্যবহার করা হচ্ছে কীটনাশক। ডাকা হয়েছে কীটপতঙ্গ দমন বিশেষজ্ঞদের। কাবা প্রাঙ্গণ ছেয়ে গেছে কালো ঘাসফড়িংয়ে

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের আরবি সংস্করণের কাছে সংশ্লিষ্ট কর্মকর্তার জানিয়েছেন, ‘কালো ঘাসফড়িং’ দমনে ২২টি দলে ভাগ হয়ে ১৩৮ জন কাজ করছেন। তাদের কাছে রয়েছে ১১টি বিশেষ ধরনের যন্ত্র। কর্মীরা কাবার আশেপাশের নালাগুলোর দিকে বিশেষ নজর দিচ্ছেন। কারণ সেখানেই এসব পতঙ্গ বংশবিস্তার করে।

সংবাদমাধ্যম আল আরাবিকে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা আশ্বস্ত করে বলেছেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, পতঙ্গ দমন করে আল্লাহর ঘরের মেহমানদের স্বস্তি নিশ্চিত করতে।’

প্রকাশিত ভিডিওতে যেমন কাবা প্রাঙ্গণে পালে পালে ঘাস ফড়িং উড়তে দেখা গেছে, তেমনি ছবিতে বিপুল পরিমাণ মৃত ঘাস ফড়িং পরিষ্কার করতে দেখা গেছে কর্মীদের। প্রকাশিত হয়েছে, বিশাল বড় চত্বরের পুরোটা জুড়ে ছড়িয়ে থাকা মরা ঘাস ফড়িংয়ের ছবি। ভিডিওচিত্রে দেয়ালে দেয়ালে বসে থাকতে দেখা গেছে কালো ঘাসফড়িংয়ের পালকে।

কাবা প্রাঙ্গণ ছেয়ে গেছে কালো ঘাসফড়িংয়ে কাবা প্রাঙ্গণ ছেয়ে গেছে কালো ঘাসফড়িংয়ে

কাবা প্রাঙ্গণ ছেয়ে গেছে কালো ঘাসফড়িংয়ে কাবা প্রাঙ্গণ ছেয়ে গেছে কালো ঘাসফড়িংয়ে

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক