কে জানে, ইসরায়েলে ঢোকার এমন সুড়ঙ্গ আরও আছে কি না: হেজবুল্লাহ

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৯, ২৩:৩০আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২৩:৩৩

লেবানভিত্তিক সশস্ত্র সংগঠন হেজবুল্লাহর প্রধান মন্তব্য করেছেন, সম্প্রতি ইসরায়েলে গোপনে ঢোকার যে সুড়ঙ্গ ধরা পড়েছে তেমন সুড়ঙ্গ আরও আছে কি না তা কেউ বলতে পারে না! তবে বছরের পর বছর ধরেই ইসরায়েলে ঢোকার সুযোগ হেজবুল্লাহর রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, নিজেদের সামরিক সক্ষমতার বিষয়ে অস্পষ্ট তথ্য প্রদানের রীতি রয়েছে হেজবুল্লাহর। কারণ তারা মনে করে, স্পষ্ট তথ্য দিলে তা ইসরায়েল হামলা চালানোর কারণ হিসেবে ব্যবহার করতে পারে। লেবানন থেকে খোঁড়া ইসরায়েলে ঢোকার একটি সুড়ঙ্গ
লেবাননের হেজবুল্লাহ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। অন্যদিকে ইসরায়েল ইরানকে তার প্রধান শত্রু হিসেবে গণ্য করে। সিরিয়া যুদ্ধে দেশটি আসাদ বাহিনীকে সহায়তা করা ইরানিদের ওপর দফায় দফায় হামলা করেছে। সম্প্রতি ইসরায়েল যে সুড়ঙ্গটি আবিষ্কার করেছে তা লেবাননের সীমানার ভেতর থেকে ইসরায়েলের মেতুলা শহর পর্যন্ত গেছে। ইসরায়েল এসব সুড়ঙ্গকে ‘অ্যাটাক টানেল’ নামে আখ্যায়িত করে।
হেজবুল্লাহ প্রধান নসরুল্লাহ মায়েদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী এপ্রিল মাসে ইসরায়েলের নির্বাচনের আগে নেতানিয়াহু তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। আর সেরকম হলে হেজবুল্লাহ জবাব দিতে প্রস্তুত। রয়টার্স লিখেছে, ইসরায়েল ও হেজবুল্লাহ দুই পক্ষই দাবি করছে, এবার কোনও সংঘাত হলে তা আগের চেয়ে অনেক বড় আকারে হবে। ২০০৬ সালে এই দুইপক্ষ সংঘাতে জড়িয়েছিল।
ইরান সিরিয়া ও নিজেদেরকে ‘রেজিসটেন্স এক্সিস’ আখ্যা দিয়ে নসরুল্লাহ দাবি করেছেন, ইসরায়েল হামলা চালালে দেশটির রাজধানী তেলআবিবে বোমা বর্ষণ করা হবে। নসরুল্লাহর ভাষ্য, ‘পরবর্তীতে সংঘাত হলে আমাদের লক্ষ্য হবে গ্যালিলিতে পৌঁছানো, এ করতে আমরা সক্ষম। আর এ সক্ষমতা আমাদের বহু বছর ধরেই রয়েছে।’ নসরুল্লাহ স্পষ্ট করে বলেননি, সুড়ঙ্গগুলো তাদের তৈরি। তারা তাদের সামরিক সক্ষমতার বিষয়ে স্পষ্ট তথ্য দেয় না। এর মূল কারণ, ইসরায়েল সেসব তথ্যকে হামলা চালানোর কারণ হিসেবে হিসেবে ব্যবহার করতে পারে।
ফাঁস হয়ে যাওয়া গোপন সুড়ঙ্গগুলোর বিষয়ে তিনি মন্তব্য করেছেন, তল্লাশি শেষ হয়ে গেছে জানালেও, আসলে এখনও এমন সুড়ঙ্গের বিষয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কে জানে, এমন আরও সুড়ঙ্গ আছে কি না! ইসরায়েল যেসব সুড়ঙ্গ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে, তাদের একটি ১৩ বছর পুরাতন। ইসরায়েলের যে এত বছর লেগেছে সুড়ঙ্গটি খুঁজে বের করতে সেটাই না কি নসরুল্লাহকে বিস্মিত করেছে।

/এএমএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম