সিস্তানে হামলাকারীদের শাস্তি দেওয়ার অঙ্গীকার ইরানের

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৭

ইরানের বিশেষায়িত বাহিনী রেভুল্যুশনারি গার্ডের ওপর হামলায় ২৭ জন নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, কোনও সন্দেহ নাই, হামলায় জড়িতরা এবং এই বিদ্বেষপূর্ণ ও নিদারুণ কর্মকাণ্ডের নির্দেশদাতের শিগগিরই শাস্তি দেওয়া হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

সিস্তানে হামলাকারীদের শাস্তি দেওয়ার অঙ্গীকার ইরানের

বুধবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিসতান-বেলুচিস্তান প্রদেশের মাঝামাঝি স্থানে এ হামলা চালানো হয়। আত্মঘাতী গাড়িবোমা হামলায় দেশটির বিশেষায়িত রেভুল্যুশনারি গার্ডের অন্তত ২৭ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। বুধবারের ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী বাস লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। জইশে জুলম নামের একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। এর আগেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করে সীমান্ত এলাকায় বেশ কয়েকটি হামলা চালিয়েছিল তারা। ইরানের সিরিয়া নীতির ঘোর বিরোধী জইশে জুলম।

হামলার নিন্দা জানিয়ে হাসান রুহানি বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট হচ্ছে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের মূল কারণ। এ অঞ্চলের কয়েকটি তেলসমৃদ্ধ দেশ সন্ত্রাসীদেরকে অর্থ যোগান দেয়।

রুহানি আরও বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা ইরানি জনগণের দৃঢ় মনোবলের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না বরং তারা যে পথ বেছে নিয়েছে সেই পথে চলা অব্যাহত রাখবে।

বিবৃতিতে রুহানি আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোকে নিজেদের দায়িত্ব পালন এবং প্রতিবেশীদের ওপর সন্ত্রাসী হামলার জন্য নিজেদের ভূমি ব্যবহার ঠেকানোর আহ্বান জানান।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম