নারী-শিশুদের রক্ষায় বাঘুজের আইএস অবস্থানে হামলা স্থগিত

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৯, ২১:১৯আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:২২
image

সিরিয়ার বাঘুজে ইসলামিক স্টেট জঙ্গিদের ওপর চূড়ান্ত আঘাত হানার দিনক্ষণ পেছাতে হয়েছে ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসকে’ (এসডিএফ)। কুর্দিদের এই সংগঠন বাঘুজে থাকা স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার সুযোগ দিতে চায়। এলাকাটি থেকে আগেও বেশ কিছু শরণার্থী বেরিয়ে এসেছে। শনিবার (০৯ মার্চ) আরও সেখানকার আরও কিছু বাসিন্দাকে বেরিয়ে আসার সুযোগ করে দিতে হামলা স্থগিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে যারা বাঘুজ ছেড়ে বেরিয়ে এসেছে তাদের মধ্যে অধিকাংশই আইএস যোদ্ধাদের স্ত্রী-সন্তান। ইসলামিক স্টেটের কয়েকজন জঙ্গিও এসডিএফের কাছে আত্মসমর্পণ করেছে। এসডিএফ চায় চূড়ান্ত যুদ্ধের আগে যত বেশি সম্ভব নিরস্ত্র মানুষকে বাঘুজ ছেড়ে চলে যাওয়ার সুযোগ দিতে। নারী-শিশুদের রক্ষায় বাঘুজের আইএস অবস্থানে হামলা স্থগিত একসময় ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল সিরিয়া ও ইরাকের বহু অংশ। তাদের খেলাফতের শাসনে থাকতে হয়েছে প্রায় এক কোটি মানুষকে। পাঁচ বছর পরে এখন খেলাফত সঙ্কুচিত হয়ে সীমাবদ্ধ হয়ে পড়েছে ইউফ্রেটিস নদীর এক বাঁকে। মরুভূমির মধ্যে অবস্থিত বাঘুজের কয়েকটি সড়কেই কেবল তাদের দখল কায়েম রয়েছে। ইসলামিক স্টেট জঙ্গিদের পূর্ব ও পশ্চিম দিক থেকে ঘিরে ধরেছে কুর্দিদের সংগঠন ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের’ (এসডিএফ)’ যোদ্ধারা। আর নদীর অপর পাশে অবস্থান নিয়েছে রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনী। খেলাফতে এখন রয়েছে শুধু আগুনের লেলিহান শিখা ও বারুদের গন্ধ। জঙ্গিদের সেখান থেকে পালানোর আর কোনও পথ নেই।
গত শুক্রবার (০৮ মার্চ) এসডিএফ জানিয়েছিল, বাঘুজ থেকে যদি আর কেউ বের হয়ে যেতে না চায় তাহলে শনিবার থেকে তারা চূড়ান্ত হামলা শুরু করবে। কিন্তু শনিবার এসডিএফ জানায়, স্থানটি ত্যাগ করতে ইচ্ছুক ব্যক্তিদের সুযোগ দিতে তারা ট্রাক পাঠিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এসব ট্রাকের মধ্যে চারটি বাঘুজের কিছু বাসিন্দাকে নিয়ে ফেরত এসেছে। তল্লাসির পর এদের বেশিরভাগকেই আল হোল আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে।
শুক্রবার জাতিসংঘ জানিয়েছে, বাঘুজে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন সমর্থিত কুর্দি বাহিনীর যুদ্ধে বস্তুচ্যুত হয়েছে প্রায় ছয় হাজার মানুষ, যাদেরকে রাখা হয়েছে আল হোল শিবিরে। পাঁচ থেকে সাত মার্চের মধ্যেই শিবিরে গেছে পাঁচ হাজারের বেশি আশ্রয়প্রার্থী। সামনের দিনগুলোতে এমন আরও অনেকের যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদের চাপে আল হোল উপচে পড়ছে। ‘ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি’ (আইআরসি) গত শুক্রবার বলেছে, আল হোল আশ্রয় শিবিরটির অবস্থা অত্যন্ত সঙ্গিন। সংস্থাটির মুখপাত্র মিস্টি বুসওয়েল মন্তব্য করেছেন, ‘কারও ধারণা ছিল না বাঘুজে এত বিশাল সংখ্যক নারী ও শিশু অবস্থান করছে।’
একদিকে এটা যেমন সত্য, এসডিএফের যোদ্ধারা আইএসের অবস্থান ঘিরে ফেলেছে, অন্যদিকে তেমনি এটাও সত্য যে সেখানে অন্য জঙ্গি সংগঠনের তৎপরতা রয়েছে। আল কায়েদার সঙ্গে যুক্ত এমন একটি সংগঠন দক্ষিণ-পশ্চিমে ইদলিবের কাছে সিরিয়ার সামরিক বাহিনী ও তাদের সমর্থক ২১ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, গত রবিবার (৩ ফেব্রুয়ারি) হামা প্রদেশের মাসাসনেহ নামক গ্রামে ওই হামলা চালায় আনসার আল তাওহিদ। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও পরবর্তীতে ওই হামলার ঘটনার সত্যতা স্বীকার করেছে। গত শনিবার (০৯ মার্চ) মানবিজে একটি গাড়ি বোমা হামলা হয়েছে। আমাক নিউজ এজেন্সির মাধ্যমে ইসলামি স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। আল হোল আশ্রয় শিবির

/এএমএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম