ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি সৌদি পত্রিকার আহ্বান

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৯, ১৯:০৯আপডেট : ১৭ মে ২০১৯, ১৯:৫৩

তেলের পাইপলাইনে হামলার ইরানকে দায়ী করে দেশটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। রাজপ্রাসাদের ঘনিষ্ঠ একটি দৈনিক পত্রিকায় এই আহ্বান জানানো হয়েছে। পারসিয়ান উপসাগরে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি নিয়ে উত্তেজনার প্রেক্ষিতে সৌদি পত্রিকার এই আহ্বানে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানিয়েছে।

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি সৌদি পত্রিকার আহ্বান

পারমাণবিক চুক্তি ও নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ কিছু দিন ধরেই কূটনৈতিক বিরোধ ও উত্তেজনা বিরাজ করছিল। সম্প্রতি মধ্যপ্রাচ্য ও উপসাগরে যুক্তরাষ্ট্র জঙ্গিবিমানবাহী রণতরী ও অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর থেকে এই উত্তেজনা নতুন মাত্রা পায়। এরপর রবিবার আমিরাতের উপকূলে চারটি ট্যাংকারে বিস্ফোরণ ও সৌদি আরবের রিয়াদের কাছে আরামকোর দুটি তেলের স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। মার্কিন তদন্তকারীদের বিশ্বাস, ইরান অথবা তাদের সমর্থিত কোনও গ্রুপ এই বিস্ফোরণের সাথে জড়িত। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পরিচালিত টেলিভিশন চ্যানেলে সৌদি স্থাপনায় ড্রোন হামলার কথা স্বীকার করা হয়েছে। তবে তেহরান বিস্ফোরণে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

সৌদি আরবের বাদশাহ সালমানের ছেলে ও উপ-প্রতিরক্ষামন্ত্রী রাজকুমার খালিদ বিন সালমান টুইটারে বলেছেন, সৌদি আরামকোর দুটি পাম্পিং স্টেশনে ড্রোন হামলার ‘নির্দেশ দিয়েছে তেহরানের শাসকরা এবং হামলা চালিয়েছে হুথিরা’। শিয়া মতাবলম্বী ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে ইরান আর ইয়েমেনের শাসকদের সমর্থন দিচ্ছে সৌদি আরব।

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি সৌদি পত্রিকার আহ্বান

 

রাজপরিবার ঘনিষ্ঠ সৌদি আরবের একটি দৈনিক পত্রিকার সম্পাদকীয়তে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানে গোপন হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহের অভিযোগ এনেছে, যা অস্বীকার করে আসছে তেহরান।

ইংরেজিতে প্রকাশিত আরব নিউজ-এর প্রথম পাতার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘এটা স্পষ্ট যে, মার্কিন নিষেধাজ্ঞায় সঠিক বার্তা পাচ্ছে না ইরান। তাদের উচিত আরও কঠোরভাবে আঘাত করা’। যদিও এতে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে দেশটিতে হামলা চালিয়ে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে এ ধরনের হামলার উদাহরণ রেখেছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত আরাবিয়া ফাউন্ডেশনের প্রধান আলি শিহাবি জানান, ধারণা করা হচ্ছে ইরান যদি সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালিয়ে পার পেয়ে যায় তাহলে পুরো উপসাগরের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে এবং তেলের নিরাপত্তায় খরচ বাড়বে।

আলি শিহাবি মনে করেন, ইরানের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে নিজেরা কোনও পদক্ষেপ হয়তো নেবে না। তিনি বলেন, কেউই ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না। কিন্তু তাদের হুমকি হয়ে ওঠা থেকে বিরত রাখতে হবে। ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কমিয়ে আনতে হবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম