সৌদি আরবে সেবাখাতে প্রবাসী নিয়োগে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৯, ১৭:৪০আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৭:৪২

সেবাখাতে বিদেশি শ্রমিকদের নিয়োগে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে সৌদি আরব। এই বছরের শেষ দিক থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। প্রবাসীদের পরিবর্তে সেবাখাতে বিভিন্ন পদে সৌদি নাগরিকদের নিয়োগ দেওয়া হবে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।

সৌদি আরবে সেবাখাতে প্রবাসী নিয়োগে নিষেধাজ্ঞা

শুক্রবার সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে রিসোর্ট, তিন তারকা বা তার চেয়ে উন্নতমানের আবাসিক হোটেল এবং চার তারকা বা তারচেয়ে উন্নতমানের অ্যাপার্টমেন্ট। এসব প্রতিষ্ঠানের অভ্যর্থনা থেকে শুরু ব্যবস্থাপনা কাজে সৌদি নাগরিকদের নিয়োগ দিতে হবে। তবে গাড়ির চালক, দ্বাররক্ষী ও কুলি পদে প্রবাসীদের নিয়োগ দেওয়া যাবে।

বিবৃতি অনুসারে, এসব প্রতিষ্ঠানের অন্যান্য চাকরি যেমন রেস্তোরাঁ হোস্ট ও স্বাস্থ্য ক্লাবের সুপারভাইজার ইত্যাদি পদে সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত থাকবে।

সৌদি আরব তেল নির্ভরতা কাটাতে পর্যটন শিল্পের উন্নয়ন ঘটাচ্ছে। একই সঙ্গে দেশটি বেকারত্বের মতো সমস্যাও কাটিয়ে উঠতে যাচ্ছে। গত বছর দেশটির ইতিহাসে সর্বোচ্চ বেকারত্ব ১৩ শতাংশ ছিল। সৌদিকরণের সর্বশেষ পদক্ষেপ এই সেবা খাত। এর আগে বেশ কিছু বেসরকারি খাতে বিদেশি শ্রমিকদের নিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

কর্মকর্তারা বলছেন, সস্তা বিদেশি শ্রমের উপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশটির জন্য সৌদি নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য এই নীতি প্রয়োজনীয়। তবে অনেক ব্যবসায়ী অভিযোগ করছেন, সৌদিকরণের ফলে নিয়োগে ব্যয় বাড়ছে কিন্তু সে তুলনায় উৎপাদনশীলতা কম।

ইসলামি ক্যালেন্ডার অনুসারে আগামী ২৯ ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। অনেক হোটেল গত কয়েক বছর ধরে অভ্যর্থনাকারী পদে সৌদিদের নিয়োগ দেওয়া শুরু করেছে। এক সময় সৌদি নাগরিকরা এসব পদে চাকরি অনীহা দেখাতেন।

 

 

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান