জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার চেষ্টা বানচালের দাবি ইরানের

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৯, ১৯:৩৭আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৯:৩৯

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখা কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার চেষ্টা বানচাল করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। গত মাসে জেনারেল কাসেমিকে হত্যার চেষ্টা করা হয়। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস এ খবর জানিয়েছে।

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার চেষ্টা বানচালের দাবি ইরানের

বৃহস্পতিবার প্রকাশিত খবরে বলা হয়েছে, সেপ্টেম্বরে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ওই সময় কেরমান প্রদেশে এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন।

ইরানি সংবাদ সংস্থার খবরে আরও বলা হয়েছে, হামলাকারীরা প্রায় ৫০০ কেজি বিস্ফোরক একটি ভূগর্ভস্থ নালায় রাখতে চেয়েছিল।

খবরে সন্দেহভাজন কতজন ছিলেন তা প্রকাশ করা হয়নি। বলা হয়েছে, হামলার পরিকল্পনাকারীরা ইসরায়েলি ও আরব গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত।

ইরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর জেনারেল কাসেমি। তিনি ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার। সিরিয়া ও ইরাকে জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম