তুরস্ককে হুঁশিয়ারি নেতানিয়াহুর, কুর্দিদের সহযোগিতার অঙ্গীকার

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৯, ১৯:৪২আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২০:০০

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানে কুর্দিরা জাতিগত নিধনযজ্ঞের শিকার হতে পারে আশঙ্কার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) তিনি তুর্কি দখল অভিযানের নিন্দা জানিয়ে সাহসী কুর্দিদের সহযোগিতার অঙ্গীকার করেছেন। ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ এ খবর জানিয়েছে।

তুরস্ককে হুঁশিয়ারি নেতানিয়াহুর, কুর্দিদের সহযোগিতার অঙ্গীকার

বুধবার সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক ‘পিস স্প্রিং অপারেশন’ শুরু করে। অভিযানের অংশ হিসেবে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি ইউফ্রেতাসের পূর্বদিকে প্রবেশ করে। তুর্কি অভিযানে সহযোগিতার জন্য তারা অগ্রসর হচ্ছে। কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযানের দ্বিতীয় দিনে বিমান হামলা ও স্থল অভিযান জোরালো করেছে তুরস্ক। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা বেশ কিছু লক্ষ্যবস্তু দখল করেছে। এছাড়া সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলে তুমুল লড়াই চলছে।

টুইটারে বেনিয়ামিন নেতানিয়াহু লিখেছেন, সিরিয়ার কুর্দি এলাকায় অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছে ইসরায়েল। কুর্দিরা তুরস্ক ও তাদের মিত্রদের দ্বারা জাতিগত নিধনযজ্ঞের শিকার হতে পারে। সাহসী কুর্দি জনগণকে মানবিক সহযোগিতা দিতে প্রস্তুত ইসরায়েল।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বৃহস্পতিবার হুমকি দিয়ে বলেছেন, সিরিয়া তুর্কি অভিযানকে দখল বললে ৩৬ লাখ সিরীয় শরণার্থীকে ইউরোপে ঠেলে দেবেন।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান