বিনোদননীতির সমালোচনা করে গ্রেফতার সৌদি শেখ

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৯, ১৭:২২আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১৮:০১

সৌদি আরবে বিনোদননীতি ও সংস্কারের সমালোচনা করায় গ্রেফতার করা হয়েছে সাবেক শিক্ষক শেখ আব্দুল রহমান আল-মাহমুদকে। তিনি ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। বুধবার তাকে গ্রেফতার করা হয়।

বিনোদননীতির সমালোচনা করে গ্রেফতার সৌদি শেখ

সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটিতে সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংস্কার শুরু হয়েছে। এর আওতায় দেশটির নতুন বিনোদননীতি ঘোষণা করা হয়েছে। ফলে সৌদি আরবে সিনেমা হল ও রেস্তোরাঁয় গান পরিবেশন করা যাচ্ছে। সংস্কার শুরু হওয়ার পর সমালোচনাকারীদের গ্রেফতারের অভিযোগ উঠেছে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে।

২০১৭ সালে কয়েকজন শিক্ষার্থীর সামনে উপস্থাপিত একটি কর্মসূচির জন্য শেখ আব্দুল রহমানকে গ্রেফতার করা হয়েছে। ওই সময় তিনি সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষকে ধর্ম অবমাননাকারী হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং এর ফলে সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে বলেও সতর্ক করেছিলেন।

ওতাইবা আদিবাসী নেতা ফয়সাল বিন সুলতান বিন জাহজাহ বিন হুমাইদকে গ্রেফতারের পর এই সৌদি শেখকে গ্রেফতার করার খবর জানা গেলো। ফয়সালকেও গ্রেফতার করা হয়েছিল বিনোদন কর্তৃপক্ষের সভাপতি তুর্কি আল-শেখের সমালোচনা করার জন্য। টুইটারে ফয়সাল দাবি করেছিলেন, বিনোদননীতি বাস্তবায়ন ধর্মীয় বিশ্বাসের সঙ্গে খাপ খায় না।

এর আগে একই অভিযোগে কর্তৃপক্ষ কবি হামৌদ বিন কাসি আল-সবাইয়ি ও ভিডিও ডিজাইন কনসাল বিন সুবাইয়িকে গ্রেফতা করেছে। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের