ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার ভিডিও

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২০, ০৭:২১ আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৪:২৫

জেনারেল কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে ইরাকে মার্কিন ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইরান। বুধবার ভোররাতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিডিও প্রকাশ করেছে।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, আল-আসাদ ঘাঁটিতে হামলা পর্যালোচনা করা হচ্ছে। বিবিসি'র খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। এক বিবৃতিতে হোয়াইট হাউসের নারী মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, ইরাকে মার্কিন স্থাপনায় হামলার বিষয়ে আমরা অবগত আছি। প্রেসিডেন্টকে জানানো হয়েছে এবং জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে তিনি বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করছেন ও পরামর্শ দিচ্ছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন এক রকেট হামলায় নিহত হন ইরানের বিশেষ বাহিনী রেভল্যুশনারি গার্ডের কুদস শাখার প্রধান জেনারেল ও আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর কাসেম সোলাইমানি। তিনি ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার ছিলেন। মধ্যপ্রাচ্যে জঙ্গিবিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

/এএ/এমএমজে/
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
এক ইঞ্জিন বন্ধের পরও প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ
সর্বশেষ খবর
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!