ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা শুরু মাত্র: হিজবুল্লাহ

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২০, ১২:৩৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৩:১৪

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে তেহরান সমর্থিত লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র নেতা হাসান নাসরাল্লাহ আরও হামলার ইঙ্গিত দিয়ে বলেছেন, ওই হামলা ছিল শুরু মাত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা শুরু মাত্র: হিজবুল্লাহ

রবিবার ৯০ মিনিটের এক ভাষণে মার্কিন ঘাঁটিতে নাসরাল্লাহ ইরানি ক্ষেপণাস্ত্র হামলাকে ওয়াশিংটনের মুখে ‘চড়’ বলে আখ্যায়িত করেছেন। তিনি দাবি করেছেন, এটি ছিল ‘দীর্ঘ পথের প্রথম পদক্ষেপ’। যে পথ মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের পুরোপুরি তাড়িয়ে দেবে।

নাসরাল্লাহ বলেন, যুক্তরাষ্ট্রকে আমাদের অঞ্চল থেকে তাদের ঘাঁটি, সেনা, কর্মকর্তা ও যুদ্ধজাহাজ সরিয়ে নিতে হবে।

তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেন, বিকল্প হলো তারা যদি স্বেচ্ছায় না যায় তাহলে বাধ্য করা হবে।

জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হিজবুল্লাহ নেতা ইরানের মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা একটি ধাপের কথা বলছি, একটি নতুন যুদ্ধের কথা বলছি যা এই অঞ্চলে নতুন যুগের সূচনা করবে।

উল্লেখ্য, হিজবুল্লাহ ইরানের খুব ঘনিষ্ঠ। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী তাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে থাকে।

/এএ/এমএমজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম