মিসরে ৫৪১ বন্দিকে মুক্তি দিলেন সিসি

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৫

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ৫৪১ জন বন্দিকে মুক্তি দিয়েছেন। মুক্তি পাওয়া এসব বন্দিদের বেশিরভাগই রাজনৈতিক কারণে সরকারের বিরোধিতা করে গ্রেফতার হয়েছিলেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

মিসরে ৫৪১ বন্দিকে মুক্তি দিলেন সিসি

মঙ্গলবার মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, সিসি প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারি করে এই বন্দিদের মুক্তি দেওয়ার নির্দেশ জারি করেছেন।

মিসরীয় আইনে যারা অর্ধেক সাজাভোগ করেছেন তাদের ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট।

২৫ জানুয়ারি মিসরের পুলিশ দিবস উপলক্ষে এসব বন্দিদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

সামরিক অভ্যুত্থানের পর সিসি’র শাসনামলে বিরোধী ও ভিন্নমতালম্বীদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন শুরু হয়।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে, দেশটিতে অন্তত ৬০ হাজার রাজনৈতিক বন্দি রয়েছেন।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান