বিস্ফোরণের ঘটনাকে পশ্চিমা গুজব বললো ইরান

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২০, ১৪:১৩আপডেট : ১১ জুলাই ২০২০, ১৪:১৫

রাজধানী তেহরানের কাছের দুটি শহরে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা অস্বীকার করেছে ইরান। দেশটি দাবি করেছে, পশ্চিমারা ইরানের সঙ্গে মনোজাগতিক যুদ্ধ শুরু করেছে সামাজিক যোগাযোগ-মাধ্যমে গুজব ছড়িয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

বিস্ফোরণের ঘটনাকে পশ্চিমা গুজব বললো ইরান
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার ভোরে গামদারেহ ও শাহের-ই কদস শহরে কয়েকটি বিস্ফোরণ হয়। গামদারেহ শহরে বেশ কয়েকটি মিলিটারি গ্যারিসন অবস্থান করছে এবং বিপ্লবী গার্ডস বাহিনীর ঘাঁটি রয়েছে।
ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, এসব বিস্ফোরণের খবর ভুয়া। তবে তারা স্বীকার করেছেন শহর দুটিতে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।
ইতোমধ্যে ইরান স্বীকার করেছে গত কয়েক সপ্তাহে পারমাণবিক ও তেল শোধনাগারসহ বেশ কিছু স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে। এসব বিস্ফোরণ নাশকতা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের মতো স্পর্শকাতর স্থাপনাসহ ধারাবাহিক বিস্ফোরণের ফলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল হয়ত গোপনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।
শাহের-ই কদস শহরের গভর্নর লেইলা ভাসেগি বিস্ফোরণের কথা অস্বীকার করে বিদ্যুৎ বিপর্যয়ের কথা বলেছেন। তিনি বলেছেন, বিদ্যুৎ বিপর্যয় সীমিত এলাকায় ৫-৬ মিনিটের জন্য ঘটেছে। বড় আকারে তা ঘটেনি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণে ইসরায়েলের জড়িত থাকার কথা উড়িয়ে দিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের