সৌদি যুবরাজের বিরুদ্ধে কানাডায় হিট স্কোয়াড পাঠানোর অভিযোগ

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০২০, ১০:১৪আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১০:১৬

সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার জন্য কানাডায় হিট স্কোয়াড পাঠানোর অভিযোগ উঠেছে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদন বিন সালমানের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই অভিযোগে মামলা দায়ের করেছেন হত্যার ষড়যন্ত্র থেকে বেঁচে যাওয়া ওই কর্মকর্তা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সৌদি যুবরাজের বিরুদ্ধে কানাডায় হিট স্কোয়াড পাঠানোর অভিযোগ

একটি আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তান্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পরপরই ওই ব্যর্থ হত্যা প্রচেষ্টা চালানো হয়।

২০১৮ সালের অক্টোবর মাসের ইস্তান্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হন জামাল খাশোগি। যুবরাজের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরিকে হত্যা করতেই ওই স্কোয়াড পাঠিয়েছিলেন বিন সালমান। সৌদি হিট স্কোয়াডটি কানাডার পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের সময় কানাডার গোয়েন্দা বিভাগের সন্দেহের চোখে পড়ে যায়। এ কারণে তারা সাদ আল-জাবরিকে হত্যা করতে ব্যর্থ হয়।

জাবরি প্রায় তিন বছর আগে কানাডায় রাজনৈতিক আশ্রয় নেন এবং তখন থেকে তিনি দেশটিতে নিরাপত্তা সুরক্ষা ভোগ করছেন। ৬১ বছর বয়সি জাবরি সৌদি আরবে ব্রিটেনের এমআইসিক্স’সহ পশ্চিমা গুপ্তচর সংস্থাগুলোর তৎপরতা সম্পর্কে অবহিত বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, জামাল খাশোগি হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পর কানাডায় হিট স্কোয়াড পাঠান বিন সালমান। বিমানবন্দরে তাদের কাছে টুকরো টুকরো করার যন্ত্র পাওয়া গেলে কানাডার ইমিগ্রেশন পুলিশ সন্দেহ করে। এরপর আর ওই মিশন সফল হয়নি।

এই অভিযোগ সম্পর্কে সৌদি সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম