সৌদি-আমিরাতের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করলো ইতালি

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২১, ১১:৫৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১১:৫৬

সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে ইতালি সরকার। ইতালীর পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও শুক্রবার স্থায়ীভাবে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার কথা ঘোষণা দেন। এ সময় তিনি মানবাধিকার রক্ষা এবং ইয়েমেনে রক্তপাত বন্ধের বিষয়ে রোমের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এখবর জানিয়েছে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও বলেন, এটি এমন একটি পদক্ষেপ যাকে আমরা খুবই জরুরি বলে মনে করেছি এবং আমাদের দেশের পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছি।

তিনি আরও বলেন, মানবাধিকার রক্ষার ব্যাপারে ইতালি দৃঢ়প্রতিজ্ঞ।

ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী মানলিও ডি স্টেফানো দেশটির একটি পত্রিকাকে জানিয়েছেন, এই সিদ্ধান্ত গত সপ্তাহে নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী কন্তের পক্ষ থেকে সবুজ সংকেত ছিল।

ইতালির নেটওয়ার্ক ফর পিস অ্যান্ড ডিজআর্মামেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এই সিদ্ধান্তের কারণে সৌদি আরবের কাছে ১২ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র বিক্রি আটকে গেলো। ২০১৬ সালে সৌদি আরবের সঙ্গে ৪০ কোটি ইউরোর ক্ষেপণাস্ত্র বিক্রির যুক্তি ছিল যার আওতায় রিয়াদকে ২০ হাজার ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা ছিল।

ক্যাম্পেইন অ্যাগেইনেস্ট দ্যা আর্মস ট্রেড-এর নেতা অ্যান্ড্রু স্মিথ বলেন, ইতালির এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দৃষ্টান্ত। এখন ব্রিটেনসহ ইউরোপের অন্য দেশগুলোর পক্ষ থেকে একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত।

এর আগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে সমরাস্ত্র বিক্রি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব সামরিক সরঞ্জাম বিক্রির আগাম অনুমোদন দিয়েছিলেন সেগুলোও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন প্রশাসন। দায়িত্ব গ্রহণের পর ২৭ জানুয়ারি নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পর্যালোচনার উদ্দেশ্য হচ্ছে এটা নিশ্চিত হওয়া যে, আমাদের কৌশলগত লক্ষ্য ও পররাষ্ট্রনীতির বিষয়টি এখানে বিবেচনায় নেওয়া হয়েছে কিনা। এ বিষয়টিই এখন আমরা যাচাই বাছাই করছি।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম সৌদি-আমিরাতের কাছে মার্কিন সমরাস্ত্র বিক্রি স্থগিতের খবর দেয়। ২৭ জানুয়ারি প্রকাশিত ওই খবরে বলা হয়, বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যের এই দুই দেশের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্র বিক্রির উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করেছে। এর মধ্যে সৌদি আরবের কাছে প্রিসিশন গাইডেড মিউনিশন্স থেকে শুরু করে আমিরাতের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির মতো সিদ্ধান্তগুলোও রয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের