দুবাইয়ে অগ্নিকাণ্ডের সময় সেলফি তুলে সমালোচনায় দম্পতি

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০১৬, ২১:৪৩আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ২১:৪৭

ইংরেজি নববর্ষের সূচনার প্রাক্কালে দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার ৬৩ তলা যখন আগুনে পুড়ছিল তখন এক দম্পত্তি সেই ভবনটিকে পেছনে রেখে একটি সেলফি তোলে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন। আর তাতে ওই দম্পতি পড়েছেন সমালোচনার মুখে।

দুবাইয়ে অগ্নিকাণ্ডের সময় সেলফি তুলে সমালোচনায় দম্পতি

ইন্সটাগ্রামে ছবিটি পোস্ট করে ওই দম্পতি লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার আমার প্রিয় দুবাই। আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন এবং নিরাপদ রাখুন। তুমি সবসময় সবচেয়ে বড় আতশবাজি দিয়ে আমাদের আশ্চর্য করেছে।

২০ তলা থেকে শুরু হওয়া অগ্নিকাণ্ডে ১৪ জন আহত হন।

ইন্সটাগ্রাম ও টুইটারে দম্পতির তোলা এ সেলফির সমালোচনায় সরব ব্যবহারীরা। ওই ছবিতে কেউ কেউ ব্যাঙ্গাত্মক মন্তব্য করছেন। একজন এই সেলফিকে ‘যে কোনও সময়ের সবচেয়ে অনুপযুক্ত’ হিসেবে  উল্লেখ করেছেন।

দুবাইয়ে অগ্নিকাণ্ডের সময় সেলফি তুলে সমালোচনায় দম্পতি

রাফায়েল গিয়ার্দানো নামক টুইটার ব্যবহারকারী লিখেছেন, এই ব্যর্থ সেলফির জন্য আমার কিছু বলার নেই।

রুথ প্যারেজ লিখেছেন, ২০১৬ সালের প্রথম গর্দভের পুরস্কার এই দম্পতির পাওয়া উচিত।

আরেকজন লিখেছেন, যখন এতো বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তখন সেলফি তোলা চরম বোকামি।

আরেক টুইটার ব্যবহারকারী এই দম্পতির এমন আচরণে লজ্জিত বলে উল্লেখ করেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম