দামেস্কে ইসরায়েলি হামলা প্রতিহতের দাবি সিরিয়ার

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫০
image

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের চালানো আগ্রাসী হামলা প্রতিহত করার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার এই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার বাহিনী। তবে ইসরায়েলি বিমান হামলা কোথায় আঘাত হেনেছে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিগত দুই মাস ধরে সিরিয়ার অভ্যন্তরে ইরানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় সোমবার হামলা চালানো হয়।

সিরিয়ার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গোলান উপত্যকা পেরিয়ে ইসরায়েলের সামরিক বিমান রাজধানী দামেস্কের প্রান্তে হামলা চালিয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনও পরিমাণ জানানো হয়নি। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, হামলায় ব্যবহার করা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে।

সিরিয়া সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, দামেস্ক থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণের কিসওয়া শহরের সেনা অবস্থানে হামলা চালানো হয়েছে। ওই এলাকায় ইরান সমর্থিত সেনাদের অবস্থান রয়েছে বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

সাম্প্রতিক হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েলের সশস্ত্র বাহিনী। তবে ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন সিরিয়ার অভ্যন্তরে ইরানের উপস্থিতি ঠেকাতে হামলা জোরালো করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম