ইসরায়েলি যুদ্ধাপরাধের আনুষ্ঠানিক তদন্ত শুরু

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২১, ১০:২৫আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৫:০৭
image

দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর ফাতহু বেনসুদা। ২০১৪ সাল থেকে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ওপর ভিত্তি করে এই তদন্ত চালানো হবে বলে জানান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত মাসে হেগের আন্তর্জাতিক আদালতের রায়ে বলা হয়, ফিলিস্তিনি এলাকায় বিচারিক ক্ষমতা প্রয়োগের সক্ষমতা এই আদালতের রয়েছে। এবারে চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রও এই পদক্ষেপের বিরোধিতা করে হতাশা প্রকাশ করেছে। তবে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠার চুক্তি রোম বিধিতে স্বাক্ষরকারী দেশগুলোর নিয়ন্ত্রণাধীন এলাকায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের ক্ষমতা আদালতের রয়েছে। তবে ইসরায়েল কখনওই রোম বিধিতে স্বাক্ষর করেনি। তারপরও আদালতটি রায় দিয়েছে যে তাদের বিরুদ্ধে বিচারের ক্ষমতা আদালতের রয়েছে। কারণ ২০১৫ সালে জাতিসংঘের মহাসচিব ফিলিস্তিনি অঞ্চলকে চুক্তিতে রোম বিধিতে যুক্ত করার নির্দেশনা দিয়েছেন।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় এসব এলাকাকে নিজেদের বলে দাবি করে থাকে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম