ইরানের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন ইব্রাহিম রাইসি

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২১, ২৩:৩০আপডেট : ১৫ মে ২০২১, ২৩:৩০
image

ইরানের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিবন্ধন করেছেন দেশটির বিচার বিভাগের কট্টরপন্থী প্রধান ইব্রাহিম রাইসি। এর আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির সম্ভাব্য উত্তরসূরী হিসেবে তার নাম শোনা গেছে। তখন অনেকেই ভেবেছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হয়তো যাবেন না। তবে শনিবার প্রেসিডেন্ট পদে আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসিনিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১৯৮৮ সালে ইরানের শত শত কারাবন্দিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক প্যানেলের সদস্য হিসেবে কট্টরপন্থী ইব্রাহিম রাইসির নাম শোনা গেছে। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে সেসময় বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে হেরে যান।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ ইব্রাহিম রাইসি। টেলিভিশনে প্রচারিত দুর্নীতিবিরোধী প্রচারের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। নির্বাচনে অন্যতম জনপ্রিয় প্রার্থী হয়ে উঠতে পারেন।

নিবন্ধনের আগে এক বিবৃতিতে ইব্রাহিম রাইসি বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ‘দারিদ্র এবং দুর্নীতি, নিপীড়ন এবং বৈষম্যের’ বিরুদ্ধে লড়াই করবেন। ‘তার মেয়াদ হবে ক্ষমতাধর ইরানের জনপ্রিয় প্রশাসন,‘ প্রতিশ্রুতি দেন তিনি। ট্রাম্পের দায়ের করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে সংগ্রামরত অপেক্ষাকৃত মডারেট রুহানি প্রশাসনের সমালোচক রাইসি। মেয়াদ সীমাবদ্ধতার কারণে আগামী লড়তে পারছেন না রুহানি।  

প্রচারণার সময়ে সাংবাদিকদের সামনে কঠোর বক্তব্য রেখেছেন কালো পাগড়ি পরিহিত রাইসি। প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী ১৮ জুনের ভোটে নির্বাচিত হলে দুর্নীতির অবসান হবে। তবে ১৯৮৮ সালে ইরাক যুদ্ধের পর ব্যাপক সংখ্যক বন্দিদের মৃত্যুদণ্ডের ঘটনায় জড়িত রাইসিকে নিয়ে ভিন্নমত পোষণ করেন অ্যাক্টিভিস্টরা। প্রকাশ্যে কখনওই মৃত্যুদণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেননি রাইসি। রুহানির কাছে হেরে গেলেও তিনি এক কোটি ৬০ লাখ ভোট পান। ২০১৯ সালে তাকে বিচারবিভাগের প্রধান নিয়োগ করেন আয়াতুল্লাহ খোমেনি। তাতে ইঙ্গিত মিলেছিলো রাইসির রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে আশা ছাড়েননি খোমেনি।

২০১৬ সালে রাইসিকে ইমাম রেজা দাতব্য ফাউন্ডেশন পরিচালনায় নিয়োগ দেন খোমেনি। ফাউন্ডেশনটি ইরানের ব্যবসা এবং দাতব্যের বিপুল সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে। বিশ্লেষকদের ধারণা রাইকে সম্ভাব্য সর্বোচ্চ নেতার প্রার্থী হিসেবে গড়ে তুলেছেন খোমেনি। এক্ষেত্রে তিনিই হবেন দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা।  যার কথা রাষ্ট্রীয় সব বিষয়েই চূড়ান্ত আর দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের