ইরানি দূতাবাসে হামলার অভিযোগ নাকচ সৌদি জোটের

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৬, ১৭:৪৬আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৭:৪৯

ইয়েমেনের ইরানি দূতাবাসে বিমান হামলার অভিযোগ নাকচ করে দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব সামরিক জোট। ইয়েমেনের পররাষ্ট্র দফতরও দাবি করেছে, ধরনের কোনও হামলার ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার তেহরান দাবি করে, বুধবার রাতে ইয়েমেনে ইরানের দূতাবাসে বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান। এতে দূতাবাসের কয়েকজন কর্মী আহত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই অভিযোগ করা হয়।

ইয়েমেনের সানায় অবস্থিত ইরানের দূতাবাসে হামলার দৃশ্যমান কোন চিহ্ন দেখা যায়নি

মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবের আনসারি বলেন, 'সৌদি আরবের ইচ্ছাকৃত এ হামলা কূটনৈতিক মিশনগুলোকে সুরক্ষা দেওয়া আন্তর্জাতিক সব সনদের সুস্পষ্ট লঙ্ঘন। যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আহত কর্মীদের এ অবস্থার জন্য সৌদি সরকারই দায়ী।'

এদিকে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে ইরানের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যা দেয় সৌদি জোট। সৌদি বার্তা সংস্থা এসপিএ’তে ওই বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানি দূতাবাস বা এর আশেপাশের এলাকায় জোটের পক্ষ থেকে কোনো অভিযান পরিচালনা করা হয়নি। বিবৃতিতে ইয়েমেনের বিদ্রোহীদের দেশটিতে অবস্থিত কূটনৈতিক মিশনগুলো ব্যবহারের সুযোগ না দেওয়ার আহ্বান জানানো হয়।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের দমনে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের জোট। ইয়েমেনের সরকার সৌদিপন্থী আর হুথি বিদ্রোহীরা ইরানপন্থী। সূত্র: আল জাজিরা।

/এমপি/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম