হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পরই চাকরিচ্যুত মোসাদ প্রধান!

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২১, ১১:৪৬আপডেট : ২৫ মে ২০২১, ১৪:১০

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সংস্থাটির সাবেক উপ-প্রধান ডেভিড বার্নিয়া। সোমবার রাতে মোসাদের এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিশ্চিত করেছেন।

এমন সময়ে এ ঘটনা ঘটলো যার কদিন আগেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করে ইসরায়েল। ১১ দিনের ভয়াবহ হত্যাযজ্ঞের পর অবশেষে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছায় দখলদার বাহিনী। এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করে হামাস। ফিলিস্তিনের পতাকা নিয়ে রাজপথে নেমে উচ্ছ্বাস প্রকাশ করে গাজার বাসিন্দারা।

২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাইরাইনের সম্পর্ক স্থাপনের প্রক্রিয়ায় মোসাদ প্রধান হিসেবে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। টানা পাঁচ বছরেরও বেশি সময় ধরে সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। এখন দৃশ্যত হামাসের সামরিক শক্তি সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থতার জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তেল আবিবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার কোনও ব্যর্থতার কথা স্বীকার করা হয়নি।

ইয়োসি কোহেনের স্থলাভিষিক্ত হওয়া ৫৬ বছরের ডেভিড বার্নিয়া দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে কুখ্যাত এ গোয়েন্দা সংস্থাটির হয়ে কাজ করছেন। লেবাননের হিজবুল্লাহ ও ইরানে মোসাদের অভিযান পরিচালনায় তার জোরালো ভূমিকা ছিল।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম