পারলে আমাকে হত্যা করে দেখাও: ইসরায়েলি মন্ত্রীকে হামাস নেতা

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২১, ১৪:১২আপডেট : ২৭ মে ২০২১, ১৪:১২

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার তাকে দেওয়া ইসরায়েলের হত্যার হুমকির জবাব দিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এ সংক্রান্ত চ্যালেঞ্জ গ্রহণ করে সিনওয়ার বলেছেন, তিনি তেল আবিবকে ৬০ মিনিট সময় দিচ্ছেন এবং প্রকাশ্যে গাজার রাস্তা দিয়ে হাঁটছেন। পারলে ইসরায়েল যেন এ সময়ে তাকে হত্যা করে।

সাম্প্রতিক গাজা যুদ্ধ সম্পর্কে বুধবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনওয়ার। ওই সংবাদ সম্মেলন শেষে তিনি এ চ্যালেঞ্জ ঘোষণা করেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ সম্প্রতি হুমকি দিয়ে বলেছিলেন, ইব্রাহিম সিনওয়ারের পাশাপাশি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মাদ দেইফকে হত্যা করতে চায় তেল আবিব।

এ সম্পর্কে সংবাদ সম্মেলনে ইব্রাহিম সিনওয়ারকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, তিনি এ হুমকিতে বিচলিত কিনা। উত্তরে এই সাহসী হামাস নেতা বলেন, হার্ট অ্যাটাকে বা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু তার কাম্য নয়। তিনি বরং দখলদার বাহিনীর বিমান হামলায় শহীদ হতে চান।

সংবাদ সম্মেলন শেষে ইব্রাহিম সিনওয়ার বলেন, ‘বেনি গান্টজকে ৬০ মিনিটের সময় দিচ্ছি। আমি এখান থেকে গাজার রাজপথ ধরে পায়ে হেঁটে নিজের বাসভবনে যাচ্ছি। পারলে যেন তারা আমাকে এই সময়ের মধ্যে হত্যা করে।’

ফিলিস্তিনি সূত্রগুলো সংবাদ সম্মেলন শেষে ইব্রাহিম সিনওয়ারের বাসভবনে হেঁটে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, নিজের প্রতিশ্রুতি বজায় রেখে পায়ে হেঁটে বাসায় গেছেন এই হামাস নেতা।

উল্লেখ্য, ২০০৪ সালের ২২ মার্চ গাজার উন্মুক্ত স্থানে বিমান হামলা চালিয়ে হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমাদ ইয়াসিনকে হত্যা করে দখলদার বাহিনী। একই বছরের ১৭ এপ্রিল তাদের হামলায় নিহত হন হামাসের সহযোগী প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ রানতিসি। এরপর এ ধরনের হামলায় হামাসের নিচের সারির একাধিক নেতা শহীদ হলেও দলটির আর কোনও শীর্ষ নেতাকে আর হত্যা করতে পারেনি ইসরায়েল। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান