ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০২১, ২০:১৩আপডেট : ১৬ জুন ২০২১, ২০:১৩

দখলকৃত জেরুজালেমে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযোগ, ২৯ বছর বয়সী ফিলিস্তিনি মাই আফনাহ জেরুজালেমের উত্তর-পূর্বে গাড়ি নিয়ে হামলার চেষ্টা করলে তাকে প্রতিহত করতেই গুলি করা হয়। বুধবার (১৬ জুন) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার আবু দিস এলাকায় ওই নারী সৈন্যদের ওপর গাড়ি চালিয়ে দেয়ার চেষ্টা করায় তাকে গুলি করা হয়েছে। তার কাছে একটি ছুরিও ছিল। জেরুজালেমের উত্তর-পূর্বাঞ্চলীয় হিজমা শহরের কাছে এই ঘটনা ঘটে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় দীর্ঘক্ষণ মাটিতে পড়েছিলো আফনাহ। এ সময় অন্য ফিলিস্তিনিরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্ট করলে এতে বাঁধা দেয় ইসরায়েলি সৈন্যরা। তিনি পিএইচডি’র শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

ফিলিস্তিনি শিক্ষার্থী মাই আফনাহ

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ভোরে গাজা শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের দাবি, গাজা থেকে আগুন বেলুন উৎক্ষেপণের পাল্টা পদক্ষেপ হিসেবে বিমান হামলা চালানো হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

টানা ১১ দিনের আন্তসীমান্ত সংঘাতের পর ২১ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। বিমান হামলায় গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। বোমা হামলায় প্রাণ হারিয়েছেন নারী-শিশুসহ শতাধিক ফিলিস্তিনি।

/এলকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম