ইসরায়েলে বন্ধ আল জাজিরার সম্প্রচার

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২৪, ২২:১৫আপডেট : ০৫ মে ২০২৪, ২২:১৫

ইসরায়েলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইসরায়েল। রবিবার (৫ মে) সম্প্রচার বন্ধের বিষয়টি জানিয়েছে আল জাজিরা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।

ইসরায়েলি কর্মকর্তা ও আল জাজিরার একটি সূত্র জানিয়েছে, স্থানীয় কার্যক্রম বন্ধ করার সরকারি সিদ্ধান্তের পর জেরুজালেম হোটেল কক্ষে অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, উসকানিমূলক টেলিভিশন স্টেশন আল জাজিরা বন্ধ করে দেওয়া হবে। মন্ত্রিসভায় ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কাতার ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকির অভিযোগ তুলে বলা হয়েছে, যত দিন গাজায় যুদ্ধ চলবে ততদিন দেশটিতে টেলিভিশন স্টেশনটির সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে একজন আইনপ্রণেতা বলেছেন, আল জাজিরা আদালতের মাধ্যমে ওই সিদ্ধান্ত আটকে দেওয়ার চেষ্টা করবে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে আল জাজিরার কার্যালয় বন্ধ, সম্প্রচার সরঞ্জাম বাজেয়াপ্ত, কেবল লাইন এবং স্যাটেলাইট কোম্পানি থেকে চ্যানেলটি বাদ এবং তাদের ওয়েবসাইট ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি