দেশীয় টিকা নেবেন ইরানের সর্বোচ্চ নেতা

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২১, ০৫:৪৫আপডেট : ২৪ জুন ২০২১, ০৫:৪৫

ইরানে উৎপাদিত করোনাভাইরাসের টিকা ‘কোভ-ইরান বারেকাত’ নেবেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। আগামী কয়েক দিনের মধ্যে তিনি এই ভ্যাকসিন নেবেন। ইরানের একাডেমি অব মেডিক্যাল সায়েন্স-এর প্রেসিডেন্ট ডা. আলীরেজা মারান্দির বরাত দিয়ে খামেনির ব্যক্তিগত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ডা. মারান্দি বলেন, সর্বোচ্চ নেতা ইরানি টিকা গ্রহণে বিশেষ আগ্রহ দেখিয়েছেন। এই টিকা তরুণ বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফসল যা মানবদেহে উচ্চমাত্রার প্রতিষেধক ক্ষমতা তৈরি করে।

ইরানের এই কর্মকর্তা বলেন, করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর থেকেই আয়াতুল্লাহ আলী খামেনির টিকা গ্রহণে কোনও আপত্তি ছিল না। তবে কর্মকর্তাদের কাছে তার দুইটি শর্ত ছিল। এক, দেশের সাধারণ নাগরিকরা যে শিডিউল অনুযায়ী টিকা পাচ্ছেন তিনিও সেই শিডিউল অনুযায়ী টিকা নেবেন। আগেভাগে কোনও ডোজ নেবেন না। দ্বিতীয় শর্ত ছিল, তিনি বিদেশি টিকা গ্রহণ না করে বরং দেশীয় টিকা নেবেন। এবার কোভ-ইরান বারেকাত টিকার গণ উৎপাদন শুরু হওয়ার পর সেই দুই শর্ত মেনে তিনি টিকা নিতে যাচ্ছেন।

একাডেমি অব মেডিক্যাল সায়েন্স-এর প্রেসিডেন্ট বলেন, এর আগে ইরানের ৮০ বছর বয়সী নাগরিকদের জন্য বিদেশ থেকে আমদানি করা টিকার প্রথম ডোজ দেওয়া হলেও সর্বোচ্চ নেতা সেটি গ্রহণে অস্বীকৃতি জানান। তিনি দেশে উৎপাদিত টিকার জন্য অপেক্ষায় ছিলেন। এ কারণে এই বয়সসীমার অনেকেই এরইমধ্যে ভ্যাকসিন নিলেও আয়াতুল্লাহ খামেনি এখনও প্রথম ডোজ নেননি।

উল্লেখ্য, গত ১৪ জুন প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় দেশে তৈরি ভ্যাকসিনের জরুরি ব্যবহার শুরু করে ইরান। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের