দুই নারী অ্যাক্টিভিস্টকে মুক্তি দিলো সৌদি আরব

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২১, ২৩:১০আপডেট : ২৭ জুন ২০২১, ২৩:১০

প্রায় তিন বছর আগে আটক হওয়া দুই নারী অ্যাক্টিভিস্টকে মুক্তি দিয়েছে সৌদি আরব। রবিবার লন্ডনভিত্তিক সৌদি মানবাধিকার সংগঠন এএলকিউএসটি এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

২০১৮ সালের জুলাই মাসে আটক করা হয়েছিল সামার বাদাউয়ি ও নাসিমা আল-সাদাহকে। সৌদি আরবের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন অ্যাক্টিভিস্টকে আটক করা হয়েছিল। এই আটকের ঘটনায় আন্তর্জাতিক নিন্দার মুখে পড়ে সৌদি আরব।

সৌদি সরকারের মিডিয়া কার্যালয় এই মুক্তির বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। এই দুই নারী অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে কর্তৃপক্ষের অভিযোগ সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি। তাদের বিচারও প্রকাশ্যে হয়নি।

এর আগে ফেব্রুয়ারি মাসে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট লুজাইন আল-হাথলুলকে মুক্তি দেয় সৌদি সরকার। সাইবার অপরাধ ও সন্ত্রাসদমন আইনে সাজার অর্ধেক ভোগের পর তিনি মুক্তি পান। তার বিরুদ্ধে এখনও পাঁচ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বাদাউয়ি ও সাদাহের মুক্তিকে স্বাগত জানিয়েছে। টুইটারে সংগঠনটি লিখেছে, এই সাহসী নারীদের আটক করাই উচিত হয়নি। সৌদি আরবে পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের প্রশংসিত হওয়া উচিত ছিল।

২০১২ সালে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল উইম্যান অব কারেজ অ্যাওয়ার্ড পেয়েছেন বাদাউয়ি। সৌদি আরবের পুরুষ অভিভাবকত্ব ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তিনি এই পুরস্কার পান। নারীদের গাড়ি চালানো এবং স্থানীয় নির্বাচনে ভোট ও প্রার্থী হওয়ার অনুমতির জন্য এক আবেদনে স্বাক্ষর করা নারীদের মধ্যে প্রথম সারিতে ছিলেন এই অ্যাক্টিভিস্ট।

শিয়া অধ্যুষিত কাতিফ প্রদেশের সাদাহও পুরুষ অভিভাবকত্ব ব্যবস্থা বাতিলের পক্ষে প্রচার চালিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম