সৌদিতে অর্ধশত ফিলিস্তিনি ও জর্ডানের নাগরিকের সাজা

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০২১, ১৭:৫৪আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৮:৪৯

৬৯ জন ফিলিস্তিনি এবং জর্ডানের নাগরিককে সাজা দিয়েছে সৌদি আরব। রবিবার সৌদি আদালত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ২২ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের ঘোষণা দেন। এ রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতিতে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

২০১৮ সালে সৌদি থাকা ফিলিস্তিনি এবং বেশ কয়েকজন জর্ডানের নাগরিককে বন্দি করে সৌদি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়। ২০২০ সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এইচআরডব্লিউ’র প্রতিবেদনে বলা হয়, একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তারা আটক হয়। যদিও সন্ত্রাসী গোষ্ঠীটির নাম স্পষ্ট করেনি সৌদি সরকার।

সৌদিতে অবস্থান করা ফিলিস্তিনি ও জর্ডানের নাগরিকরা নানা সময় হয়রানির শিকার হয়ে আসছে। সম্প্রতি তা বেড়েছে বলে জানা গেছে। 

২০১৯ সালে একাধিক ফিলিস্তিনিকে কারাগারে বন্দি করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আদালতে বিচারকাজ চলছে। 
কাতারভিত্তিক সংবামাধ্যমে বলা হয়েছে, সাজা দেওয়ার মধ্যে ফিলিস্তিনের হামাসের প্রবীণ সদস্য মোহাম্মদ আল-খুদারিকে  ১৫ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। হামাসের সৌদি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা মো. আল-খুদারির বিরুদ্ধে রবিবার এ রায় ঘোষণা করেন আদালত। একইসঙ্গে খুদারির ছেলে হানি আল-খুদারিকেও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে হামাস।

২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ব্যবসায়ী, শিক্ষাবিদ ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার ফিলিস্তিনি ও জর্ডানের নাগরিককে আটক করা হয়। যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে, আগামী ৪০ দিনের মধ্যে আপিলের সুযোগ পাবেন। 

/এলকে/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের