অবশেষে ১০ মার্কিন নৌ সেনাকে মুক্তি দিল ইরান

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৬, ০৩:৫৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ০৩:৫৯

১০ মার্কিন নৌ সেনাকে মুক্তি দিল ইরান জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১০ মার্কিন নৌ সেনাকে মুক্তি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। আর দ্রুত এ বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি তাদের নাবিকদের মুক্তি দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানান।
এর আগে গত মঙ্গলবার পারস্য উপসাগরে একটি ফারসি দ্বীপের কাছে ইরানের জলসীমায় প্রবেশের দায়ে একটি টহল জাহাজ আটক করে দেশটির বিপ্লবী রক্ষীবাহিনী। জাহাজটি থেকে মার্কিন নৌবাহিনীর ১০ সেনাকে আটক করা হয়।  
ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী জানিয়েছে, আটককৃতরা অনিচ্ছাকৃতভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছে এমনটা নিশ্চিত হওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে।
বিপ্লবী রক্ষীবাহিনীর নৌ কমান্ডার জেনারেল আলি ফাদাবি জানান, তাদের চূড়ান্ত তদন্তে দেখা গেছে, ওই মার্কিন নাবিকরা গুপ্তরবৃত্তিমূলক কোনও কাজে তাদের জলসীমায় ঢোকেনি। সূত্র: বিবিসি
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের