বিদেশি মিলিশিয়াদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইরান: অভিযোগ ইসরায়েলের

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৯

ইরানের বিরুদ্ধে বিদেশি মিলিশিয়াদের ড্রোন প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ করেছে ইসরায়েল। রবিবার তেল আবিব সংলগ্ন রাইকম্যান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সম্মেলনে এমন অভিযোগ করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বেনি গান্টজ বলেন, ইরানের ইসফাহান শহরের কাছে একটি বিমানঘাঁটিতে বিদেশি মিলিশিয়াদের এই প্রশিক্ষণ দিচ্ছে তেহরান। তারা ইয়েমেন, ইরাক, সিরিয়া, লেবাননের সন্ত্রাসীদের ইরানের তৈরি ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে। এ কাজে ইসফাহান শহরের উত্তরের খাশান ঘাঁটি ব্যবহার করা হচ্ছে।

তেহরানের বিরুদ্ধে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ড্রোন প্রযুক্তি হস্তান্তরের চেষ্টারও অভিযোগ করেন বেনি গান্টজ।

এমন সময়ে তেহরানের বিরুদ্ধে বিদেশি মিলিশিয়াদের ড্রোন প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ করলেন বেনি গান্টজ, যার কিছুদিন আগেই ইরানে হামলা পরিকল্পনায় গতি আনার কথা জানান ইসরায়েলের সেনাপ্রধান আবিব কোহাভি। তিনি জানান, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করা হয়েছে। প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে। তেহরানের পাশাপাশি হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধেও কাজ চলছে।

/এমপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী