ফিলিস্তিনিদের ‘মুক্তি’র নতুন প্রতীক চামচ

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৬

ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনে পতাকা ও ব্যানারের পাশাপাশি প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে নিরীহ চামচ। ইসরায়েলের হাই সিকিউরিটি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিরা পালানোর সময় চামচ ব্যবহারের কথা জানানোর পর এমন প্রবণতা দেখা যাচ্ছে।

৬ সেপ্টেম্বর ইসরায়েলের কুখ্যাত গিলবোয়া কারাগার থেকে ছয় ফিলিস্তিন পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সুড়ঙ্গের মুখে অনেক মাটি রয়েছে। এরপরই ‘মিরাকুলাস স্পুন’ নামে একটি হ্যাশট্যাগ চালু হয়। অবশ্য ফিলিস্তিনিদের জেল পালানোর সময় চামচ দিয়েই মাটি খুঁড়ার কাজ করা হয়েছে কিনা তা স্পষ্ট ছিল না।

পুনরায় ইসরায়েলের হাতে বন্দি হওয়া এক ফিলিস্তিনির আইনজীবী বুধবার দাবি করেছেন, তার মক্কেল মাহমুদ আব্দুল্লাহ আরদাহ চামচ, প্লেট ও কেটলির হাতল দিয়ে কারাগারের সেল থেকে সুড়ঙ্গ খুঁড়েছেন। গত বছর ডিসেম্বরে এই কাজ শুরু করেন আরদাহ।

জেল থেকে পালানো ছয় জনের মধ্যে চারজনকে পুনরায় গ্রেফতার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জেল পাঠানোর ঘটনায় বিব্রত ইসরায়েল তদন্ত করছে। ফিলিস্তিনিরা এটিকে ‘বিজয়’ হিসেবে দেখছে।

লেখক সারি ওরাবি লিখেছেন, দৃঢ় প্রতিজ্ঞা, সতর্কতা, চতুরতা এবং একটি চামচ দিয়ে একটি সুড়ঙ্গ খুঁড়া সম্ভব। যা দিয়ে ফিলিস্তিনিরা পালিয়েছে এবং অনেক শত্রু বন্দি হয়েছে।

ফিলিস্তিনি কার্টুনিস্ট মোহাম্মদ সাবানেহ বলেছেন, ঘটনাটি ‘ব্ল্যাক কমেডি’ এবং এতে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে উপহাসে পরিণত করেছে।

তিনি চামচ নিয়ে কয়েকটি ছবি এঁকেছেন। একটির শিরোনাম, ‘মুক্তির সুড়ঙ্গ’।

ফিলিস্তিনের বাইরেও এই চামচ আলোচনায়। কুয়েতের শিল্পী মাইথাম আবদাল একটি বড় চামচের ভাস্কর্য তৈরি করেছেন। নাম দিয়েছেন ‘মুক্তির চামচ’।

একইভাবে জর্ডানের আম্মানভিত্তিক গ্রাফিক ডিজাইনার রায়েদ আল-কানতানিও ছবি তৈরি করেছেন। যাতে দেখা গেছে, চামচ দিয়ে ছয়টি প্রতীকীভাবে একটি মুক্তির সেতু পার হচ্ছেন। সূত্র: এএফপি

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী