আরও আরব দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা ইসরায়েলের

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০২১, ১৮:৪৭আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৮:৪৯

আরও আরব দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার উত্তর আমেরিকার ইহুদি সংগঠনগুলোর এক সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইয়ার ল্যাপিড বলেন, ‘আমি নাম বলবো না। কারণ এটি প্রক্রিয়াটিকে ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু অবশ্যই আমরা যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোতে আমাদের নতুন বন্ধুদের সঙ্গে কাজ করছি যাতে এটি (কূটনৈতিক সম্পর্ক) অন্যান্য দেশেও সম্প্রসারিত হয়।’

তিনি বলেন, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের অর্থ এটা নয় যে ফিলিস্তিন ইস্যুকে খাটো করে দেখা হবে। সে বিষয়েও সজাগ থাকতে হবে। সবসময় গাজা ও উত্তরে হিজবুল্লাহর ওপর নজর রাখতে হবে।

২০২০ সালের সেপ্টেম্বরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রথমে সংযুক্ত আরব আমিরাত এবং পরে বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এর আগে থেকেই ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি রয়েছে মিসর ও জর্ডানের। দখলদার শক্তির সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্থাপনকে বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করে ফিলিস্তিনিরা।

/এমপি/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের