সৌদির বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশিসহ আহত ১০

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০২১, ১০:৪৪আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৪:১১

সৌদি আরবের জাজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে।

সৌদি নেতৃাত্বাধীন জোটের এক মুখপাত্র জানান, ড্রোন হামলায় বিমানবন্দরে জানালার কাঁচসহ বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হন। শনিবার ভোরের দিকে আরেকটি বিস্ফোরক বোঝাই লাদেন ড্রোন আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বার্তা সংস্থা রয়র্টাসের খবরে বলা হয়েছে, হামলায় ৬ সৌদি, ৩ বাংলাদেশি ও এক সুদানের নাগরিক আহত হন। হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।

জাজান ইয়েমেনের সীমান্তবর্তী শহর। ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী প্রায় সময় সৌদির সীমান্তবর্তী শহরে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে। গত বুধবারও সৌদির আবহা বিমানবন্দরে ড্রোন হামলা হয়। এসব ঘটনার জন্য সৌদি সরকার হুতিদেরই দায়ী করে আসছে। অনেক সময় গোষ্ঠীর পক্ষ থেকেও হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।

২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে চলা যুদ্ধে  প্রায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। দুর্ভিক্ষের মুখে পুরো ইয়েমেন।

/এলকে/
সম্পর্কিত
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম