আরব দেশগুলোর উচিত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা: খামেনি

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ০০:২৮আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৯:৪৭

গত বছর যেসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তারা পাপ করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি। রবিবার তিনি বলেন, এই সম্পর্ক ছিন্ন করা উচিত।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো।

ইসরায়েলের দিকে ইঙ্গিত করে আলি খামেনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি সরকার বড় ভুল করেছে এবং নিপীড়ক ও দখলদার জায়নবাদী শাসকের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে পাপ করেছে।’

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘এটা ইসলামিক ঐক্যের বিরোধী কাজ, তাদের অবশ্যই এই পথ থেকে ফিরতে হবে আর এই বড় ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে।’

১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর গত চার দশক ফিলিস্তিন ইস্যুর জোরালো রক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় ইরান। গত বছরের আগ পর্যন্ত কেবল মিসর ও জর্ডানই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা দুই দেশ ছিলো।

খামেনি বলেন, ‘মুসলিমদের ঐক্য অর্জন করা গেলে ফিলিস্তিনি প্রশ্ন নিশ্চিতভাবে সবচেয়ে ভালোভাবে সমাধান করা যাবে।’

গত মে মাসে ইসরায়েলকে কোনও দেশ নয় সন্ত্রাসের ঘাঁটি হিসেবে আখ্যা দেন খামেনি।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম