দামেস্কের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ১২:১৩আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১২:১৩

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ভোরে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে একটি সামরিক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই হামলায় ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে। এই হামলায় বস্তুগত বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে টেলিভিশনটি। তবে তাৎক্ষণিকভাবে এনিয়ে কোনও মন্তব্য করেনি ইসরায়েলি কর্মকর্তারা।

গত শনিবারও সিরিয়ার উপকণ্ঠ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। তবে সেগুলো প্রতিহত করে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গত ১৪ অক্টোবর সিরিয়ার মধ্যাঞ্চলে একটি ইরানি অবস্থানে হামলা চালায় ইসরায়েল। এতে সিরিয়ার সরকার সংশ্লিষ্ট নয় যোদ্ধার মৃত্যু হয়।

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েল হামলা চালাচ্ছে বলে দামেস্ক অভিযোগ তোলার কয়েক দিনের মাথায় এসব হামলা চালানো হয়।

ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব এবং সিরিয়ায় তাদের সামরিক অবস্থান নিয়ে উদ্বেগে রয়েছে ইসরায়েল। এই উদ্বেগ থেকে গত কয়েক বছরে সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। তবে প্রকাশ্যে খুব কমই স্বীকার করেছে তারা।

সিরিয়ায় সাধারণত রাতে হামলা চালায় ইসরায়েল। তারা ইরান সমর্থিত যোদ্ধাদের ঘাঁটি, অস্ত্রের বহর এবং স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।

/জেজে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী