ফিলিস্তিনি পরিবারের মরদেহ না পাওয়াকে ‘ভুল’ বলছে ইসরাইল

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৬:৫৭

গত অক্টোবরে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত এক কিশোরের মরদেহ পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি অন্যকারও লাশ। ইসরাইলি কর্তৃপক্ষের এমনকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনিরা।

মানবিক কারণে দুই ফিলিস্তিনি ইসরা খাজিমিয়া এবং আমজাদ আবু সুলতানের মরদেহ ফেরত দেওয়ার পদক্ষেপ নেয়। তারা দুই জনই গত মাসে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হন।

কিন্তু আবু সুলতানের লাশ যখন স্থানান্তর করা হয় তখন তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় এটি তাদের ছেলের নয় অন্যকারও। এই ঘটনায় ক্ষমা চেয়ে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মরদেহ শনাক্তে অপ্রত্যাশিতভাবে ভুল হয়েছে। শনিবার সঠিক লাশ ফেরত দেওয়া হবে।

১৪ বছর বয়সী আবু সুলতান গত অক্টোবরে অধিকৃত পশ্চিম তীরে নিহত হন। এক প্রত্যক্ষদর্শী বলেন, বিনা কারণে এই কিশোর ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী।

সূত্র: আল-জাজিরা

/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম