‘ইরানের অর্ধেকের বেশি লেনদেন প্রতিবেশীদের সঙ্গে’

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২১, ২১:৫৯আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২১:৫৯

ইরানের বৈদেশিক বাণিজ্যের শতকরা ৫২ ভাগ সম্পন্ন হয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে। গত সাত মাসের উপাত্তের ভিত্তিতে এই তথ্য দিয়েছেন দেশটির শুল্ক বিভাগের মুখপাত্র রুহুল্লাহ লাতিফি।

শনিবার তিনি জানান, গত সাত মাসে ইরানের বৈদেশিক বাণিজ্যে লেনদেনের পরিমাণ ছিল পাঁচ হজার ৪৮০ কোটি ডলার। এই সময়ের মধ্যে ৯৮ দশমিক ৬৮ মিলিয়ন টন পণ্য লেনদেন হয়। এর মধ্যে ৬১ দশমিক ৪৬ মিলিয়ন টন পণ্য প্রতিবেশী ১৫টি দেশের সঙ্গে লেনদেন হয়েছে যার মূল্যমান ছিল দুই হাজার ৮৩২ কোটি ডলারেরও বেশি।

রুহুল্লাহ লাতিফি বলেন, এই হিসাব থেকে দেখা যায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মোট পণ্যের শতকরা ৬২ ভাগ লেনদেন হয়েছে, আর অর্থের দিক দিয়ে সেটি শতকরা ৫২ ভাগ।

শুল্ক বিভাগের এই মুখপাত্র জানান, যাবতীয় তথ্য উপাত্ত বলছে, ইরান থেকে সবচেয়ে বেশি পণ্য গেছে ইরাকে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি ৮৬০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে তেহরান। আর গত সাত মাসের বাণিজ্যে উদ্বৃত্তের পরিমাণ ১২৪ কোটি ৬০ লাখ ডলার। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের