ইরাকে পাওয়া গেলো ১৩০০ বছর পুরনো মাটির মসজিদ

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ২২:৩৭আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ২২:৩৭

ইরাকে একটি ব্রিটিশ জাদুঘর খনন মিশন মাটি দিয়ে তৈরি একটি মসজিদের সন্ধান পেয়েছে। কর্মকর্তারা বলছেন, প্রত্নতাত্ত্বিকভাবে সমৃদ্ধ ডাই কার অঞ্চলে সন্ধান পাওয়া মসজিদটি ৬০ হিজরি বা ৬৭৯ খ্রিস্টাব্দে তৈরি করা হয়ে থাকতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

সর্বশেষ খনন তথ্য অনুসারে, আল-রাফা’ই শহরে পাওয়া মসজিদ ২৬ ফুট প্রস্ত এবং ১৬ ফুট দীর্ঘ। মসজিদের মাঝখানে ইমামের জন্য ছোট উঁচু স্থান রয়েছে। এতে ২৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন।

অঞ্চলটির অনুসন্ধান ও খনন বিভাগের প্রধান আলি শালগাম জানান, এটি একটি গুরুত্বপূর্ণ ও বড় ধরনের সন্ধান। কারণ এটি পুরোপুরি মাটি দিয়ে তৈরি এবং ইসলামের প্রারম্ভিক সময়ে এটি নির্মাণ করা হয়েছিল।

শালগাম জানান, খুব ধর্মীয় স্থানের সন্ধান পাওয়া গেছে যেগুলো উমাইয়া আমলের। ক্ষয়ে যাওয়ার কারণে ওই সময়ের ইসলাম সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি।

তিনি বলেন, ইসলামের প্রারম্ভিক সময় সম্পর্কে আমরা খুব কম তথ্য জানতে পেরেছি। পানি, বাতাস ও বৃষ্টির কারণে ক্ষয়ে যাওয়াতে ভবনটির কিছু ধ্বংসাবশেষ আমরা পেয়েছি।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম