নিজেদের সেনার গুলিতে নিহত ইসরায়েলের ২ কর্মকর্তা

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২, ১৬:০৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৯:৫৪

নিজেদের সেনা সদস্যদের গুলিতে পশ্চিম তীরে ইসরায়েলের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একটি সামরিক ঘাঁটির কাছে অন্ধকারে ফিলিস্তিনি বন্দুকধারী সন্দেহে গুলি চালানো হলে ওই কর্মকর্তারা নিহত হন।

ইসরায়েলি সেনা মুখপাত্র জানিয়েছেন, নিহত দুই কর্মকর্তাই একটি কমান্ডো ইউনিটের মেজর ছিলেন। তিনি বলেন, বুধবার রাতে মহড়ার সময়ে জর্ডান উপত্যকায় সন্দেহভাজনদের লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হলে তারা নিহত হয়।

ওই মুখপাত্র সরকারি একটি রেডিও স্টেশনকে বলেন, ‘ইউনিটের এক সেনা সদস্য ফিলিস্তিনি হামলা ভেবে নেয় আর এর জেরে গুলি চালায়, এতে দুই কর্মকর্তা নিহত হয়।’

১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। ওই এলাকাসহ গাজা উপত্যকা নিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে নিজেদের রাষ্ট্র গঠন করতে চায় ফিলিস্তিন।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের