সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নারী ও শিশুসহ অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
স্থনীয় সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, বুধবার রাতে মার্কিন অভিযানে নিহতদের মধ্যে ৭ শিশু ও তিনজন নারী রয়েছেন। তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার ইদলিব প্রদেশে অভিযানটি পরিচালনা করা হয়। ঘনবসিত ওই অঞ্চলটিতে হাজার হাজার মানুষ বসবাস করেন। দেশজুড়ে যুদ্ধ চলাকালে ঘর হারানো মানুষ জন এখানে আশ্রয় নেয়। আর এখানেই বিশেষ অভিযান চালালো মার্কিন বাহিনী।
প্রাণ ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আতমেহ গ্রামের ক'জন বাসিন্দা এপি সংবাদমাধ্যমকে জানান, হামলার পর গ্রামে বেশি কিছু মরদেহ বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।
এ প্রসঙ্গে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেন, ‘অভিযান সফল’। সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে। সেখানে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
সূত্র: আল-জাজিরা।








