আরও সহিংস হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্য: ইসরায়েলি প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১২

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত বলেছেন, ইরানের পারমাণবিক চুক্তি ফের সক্রিয় করতে নতুন যে চুক্তি চূড়ান্ত হচ্ছে তা ২০১৫ সালের মূল চুক্তির চেয়ে দুর্বল। আর এতে মধ্যপ্রাচ্য আরও সহিংস হয়ে উঠতে পারে। রবিবার জেরুজালেমে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

২০১৫ সালে সই হওয়া জয়েন্ট কম্প্রিহেনসিভ প্লান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের চুক্তি অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত রাখে। এর বিনিময়ে তেহরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে ২০১৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে গিয়ে তেহরানের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেন। ওই চুক্তি ফের সক্রিয় করতে ভিয়েনায় আলোচনা চলছে।

জেরুজালেমে ইহুদি আমেরিকান নেতাদের উদ্দেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত বলেন, ‘মনে হচ্ছে উদীয়মান চুক্তিটি আরও সহিংস, আরও অস্থির মধ্যপ্রাচ্য তৈরি করবে।’

ভিয়েনায় যে আলোচনা চলছে তার মূল লক্ষ্য হলো ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তেহরান তাদের পারমাণবিক কার্যক্রম নিয়মিত পরিদর্শনের সুযোগ পাবে আন্তর্জাতিক দল। এতে তেহরান চাইলেও পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হবে না।

ইরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, বর্তমান দরকষাকষির সবচেয়ে বড় সমস্যা হলো স্বল্প সময়সীমা নির্ধারিত হওয়ার সম্ভাবনা। তিনি বলেন, ‘ইসরায়েল কোনওভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হতে দেবে না। ইসরায়েল সব সময় নিজেদের রক্ষায় পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা বজায় রাখবে।’

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী