হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২২, ১৭:৪৭আপডেট : ০৮ মে ২০২২, ১৭:৪৭

সৌদি আরবের বার্ধক্যগ্রস্ত বাদশাহ সালমানকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, তার পেসমেকারের ব্যাটারি পরিবর্তনের কয়েক সপ্তাহ পর পরীক্ষার জন্য লোহিত সাগরের শহর জেদ্দাহতে একটি হাসপাতালে ভর্তি করা হলো।

রবিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) হাসপাতালে ভর্তির কথা জানিয়েছে। তবে বাদশাহ সালমানের অবস্থা বা কোন ধরনের পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানায়নি।

এসপিএ জানায়, ৮৬ বছর বয়সী বাদশাহ সালমানকে কিং ফয়সল স্পেশিয়ালিস্ট হসপিটালে ভর্তি করা হয়েছে।

রাজ প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, আল্লাহ দুটি পবিত্র মসজিদের জিম্মাদারের হোন এবং তিনি যেন স্বাস্থ্য ও সুস্থতা উপভোগ করতে পারেন।

এর আগে এই বছরের শুরুতে এসপিএ জানিয়েছিল, বাদশাহ সালমানকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে পেসমেকারের ব্যাটারি পাল্টানোর জন্য। ২০২০ সালে এক অস্ত্রপচারের মাধ্যমে তার গলব্ল্যাডার অপসারণ করা হয়েছিল।

২০১৫ সালে ক্ষমতায় আরোহন করে বাদশাহ সালমান। দায়িত্ব পাওয়ার পরই তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিজের উত্তরসূরী হিসেবে ঘোষণা করেছেন।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম