প্রতিশোধের অঙ্গীকার ইরানের

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২২, ১৮:৪২আপডেট : ২৩ মে ২০২২, ১৮:৪২

ইরানের প্রভাবশালী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর কর্নেল হত্যার ‘উপযুক্ত প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। সোমবার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এমন অঙ্গীকার করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

এই হত্যাকাণ্ডের পেছনে আধিপত্যবাদী শক্তির হাত রয়েছে বলে দাবি করেছেন ইব্রাহিম রাইসি।

ওমানের সুলতানের আমন্ত্রণে দেশটিতে সফরে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন ইব্রাহিম রাইসি।

তিনি বলেন, ইরানের চৌকষ সেনাদের মোকাবিলায় আধিপত্যবাদীরা ব্যর্থ হয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছে। এই সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে শত্রুদের হতাশা সুস্পষ্ট হয়ে উঠেছে।

এই হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা এবং জড়িতদের শাস্তি নিশ্চিতের জন্য তিনি ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় গাড়ি চালিয়ে নিজ বাসভবনে প্রবেশ করছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়ি। এ সময় দুই মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। ঘাতকের পাঁচটি বুলেটের তিনটি তার মাথায় এবং দুইটি হাতে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আইআরজিসি-র এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড চালিয়েছে। আততায়ীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইআরজিসি-র ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বৈশ্বিক ঔদ্ধত্যের সঙ্গে সংশ্লিষ্টরাই’ এই হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও মিত্রদের ক্ষেত্রে এই ধরনের উপমা ব্যবহার করে থাকে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-র খবরে নিহত কর্নেলকে ‘পবিত্রস্থানের রক্ষক’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সাধারণত সিরিয়া বা ইরাকে তেহরানের পক্ষে কাজ করা কর্মকর্তাদের ক্ষেত্রে এই টার্মটি ব্যবহার করা হয়ে থাকে।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম