তুরস্ক সফর করবেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২২, ০৫:০৭আপডেট : ২০ জুন ২০২২, ০৫:০৭

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ এই সপ্তাহে তুরস্ক সফর করবেন। রবিবার এই তথ্য জানিয়েছে তার কার্যালয়। গত কয়েক মাসে দুই দেশের সম্পর্কে উষ্ণতা ফেরার পর এই সফরের ঘোষণা এসেছে। এছাড়া সম্প্রতি ইসরায়েল উদ্বেগ প্রকাশ করে বলেছে তাদের দেশের নাগরিকেরা ন্যাটো সদস্য দেশ তুরস্কে ইরানি এজেন্টদের আক্রমণের শিকার হতে পারে।

ইসরায়েলি পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ইয়াইর লাপিদ আগামী বৃহস্পতিবারের এই সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগুলোর সঙ্গে বৈঠক করবেন। গত মাসে ইসরায়েল সফর করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ উৎসাহিত করতে এই সফর অনুষ্ঠিত হয়।

ইসরায়েল নিজেদের নাগরিকদের তুরস্ক ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করেছে। ইরানের সন্দেহভাজন গুপ্তহত্যা কিংবা অপহরণ ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এই সতর্কতা জানানো হয়। গত ২২ মে বিপ্লবী গার্ডের এক কর্নেলকে তেহরানে হত্যার জন্য ইসরায়েলি এজেন্টদের দায়ী করে এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এরপরই ইসরায়েলি কর্তৃপক্ষ ওই সতর্কতা জারি করে।

ইসরায়েলি ভ্রমণ সতর্কতা নিয়ে কোনও মন্তব্য করেনি ইরান। তবে গত ১৩ জুনের একটিবিবৃতিতে অন্য কোনও দেশের নাম না করে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতার ইঙ্গিত দেয়। এতে বলা হয় তুরস্ক একটি নিরাপদ দেশ যেখানে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতার ব্যবস্থা রয়েছে’।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম