ইরানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২২, ১৮:১৯আপডেট : ২৫ জুন ২০২২, ১৮:১৯

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানে শনিবার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজি বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পারস্য উপসাগরীয় দ্বীপ কিশ এবং চারাক বন্দরের মধ্যবর্তী ৫৪.০৩ ডিগ্রী দ্রাঘিমাংশ এবং ২৬.৫২ ডিগ্রী অক্ষাংশের মধ্যে।

উল্লেখ্য, ভৌগোলিকভাবে ইরান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। অতীতে দেশটি অনেক ভয়াবহ ভূমিকম্প প্রত্যক্ষ করেছে। ২০১৩ সালে দক্ষিণপূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম