সমালোচনা সত্ত্বেও যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকে বসবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২২, ১৪:৫২আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৪:৫৩

চারদিনের মধ্যপ্রাচ্যে সফরের অংশ হিসেবে সৌদি আরব সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সৌদির বাদশাহ কিং সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষৎ করবেন তিনি। খবর বিবিসি’র।

তার আগে শুক্রবার ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি নেতাদের সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে আলোচনা করবেন। একইদিন সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।

২০১৮ সালে সৌদি এজেন্ট দ্বারা সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডে দেশটিকে পরিণতি ভোগ করতে হবে বলে দুই বছর আগেও মন্তব্য করেছিলেন বাইডেন। খাশোগি হত্যার সঙ্গে নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আসছেন যুবরাজ সালমান। তবে মার্কিন গোয়েন্দারা বলছে, যুবরাজের নির্দেশেই সাংবাদিক খাশোগিকে হত্যা করে ভাড়াটে খুনিরা।

এতসব সমালোচনার মধ্যেও সৌদি সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদিতে জ্বালানি, মানবাধিকার এবং নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। মূলত ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল নেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে কয়েকগুণ। এখন বিশ্বের সবচেয়ে বৃহৎ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক মজবুতের চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন।

/এলকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের