তেহরানে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২২, ১৯:০৭আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৯:০৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে রাজধানী তেহরান পৌঁছেছেন। ইরান ও তুরস্কের নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার বিকালে তিনি তেহরান পৌঁছান। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এখবর জানিয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর এ নিয়ে দ্বিতীয় বারের মতো বিদেশ সফরে যাচ্ছেন পুতিন। এর আগে জুনের শেষ দিকে তাজিকিস্তান সফরে যান তিনি। তবে যুদ্ধ শুরুর পর সাবেক সোভিয়েতভুক্ত দেশের বাইরে তার এটিই প্রথম সফর।

সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তেহরানে বৈঠকে মিলিত হচ্ছে তুরস্ক, রাশিয়া ও ইরান। এতে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার ইরান পৌঁছেছেন এরদোয়ান।

সিরিয়ার টানা ১১ বছরের গৃহযুদ্ধ অবসানে কথিত ‘আস্তানা শান্তি প্রক্রিয়ার’ অংশ হিসেবে কয়েক বছর ধরে আলোচনা চালাচ্ছে তুরস্ক, রাশিয়া ও ইরান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মূল পৃষ্ঠপোষক রাশিয়া ও ইরান। অন্যদিকে আসাদবিরোধী ফ্রি সিরিয়ান আর্মির মতো বিদ্রোহী গ্রুপগুলোকে সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক। সম্প্রতি সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে নতুন অভিযান শুরুর হুমকি দিয়েছেন এরদোয়ান। অন্যদিকে সিরিয়ায় তুরস্কের যেকোনও সামরিক পদক্ষেপ এই ‘অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে’ বলে সতর্কবার্তা উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এমন পরিস্থিতিতেই তেহরানে তিন দেশের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান