সিরিয়ার বাজারে ভয়াবহ রকেট হামলা, শিশুসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২২, ১৩:২৮আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৩:৩২

সিরিয়ার উত্তরাঞ্চলের বাজারসহ অন্য এক স্থানে হামলায় ১৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতের খবর দিয়েছে একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা। শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার (১৯ আগস্ট) তুরস্কের নিয়ন্ত্রিত সীমান্ত শহর আল বাব এ প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বাহিনীর কামানের গোলায় এক শিশুসহ ১৫ জন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। সেখানকার একটি বাজারে হামলাটি হয়।

কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মুখপাত্র বাহিনী এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। এসডিএফের মিডিয়া বিভাগের প্রধান ফরহাদ শামি বলেন, শুক্রবারের হামলার ব্যাপারে তারা কিছুই জানেন না।

এএফপি তাদের প্রতিবেদনে বলছে, একটি বাজারে হামলা হলে বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের কিছু অংশ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর নিয়ন্ত্রণে। সেখানে থাকা কুর্দি গোষ্ঠীদের সঙ্গে তাদের প্রায় সময় সংঘর্ষের খবর পাওয়া যায়।

/এলকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ