পবিত্র মদিনায় সোনা ও আকরিকের খনি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৮

সৌদি আরবের সরকার ঘোষণা দিয়েছে, পবিত্র মদিনা অঞ্চলে সোনা ও তামার আকরিকের নতুন খনি আবিষ্কার করেছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

বৃহস্পতিবার সৌদি ভূতাত্ত্বিক জরিপ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, মদিনা শহরের আবা আল-রাহা অঞ্চলের উম আল-বারাক হেজাজে মিলেছে সোনার খনির সন্ধান। একইসঙ্গে ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায়ও সন্ধান পাওয়া গেছে আরও চারটি তামার খনি।

আবিষ্কার হওয়া সোনা ও তামার আকরিক স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। সেই সঙ্গে সৌদির জাতীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে। বিনিয়োগের পরিমাণ ৫৩ কোটি মার্কিন ডলার ছাড়াতে পারে, ফলে প্রায় ৪ হাজার কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গেল মাসে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, উম্মাল-দামার খনির লাইসেন্সের জন্য ১৩ জন দরদাতাকে প্রাথমিক অনুমোদন দেয় সরকার। উম্মাল-দামা ৪০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে অবস্থিত। যেখানে বিপুল পরিমাণে তামা, দস্তা, সোনা ও রুপা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের মে মাসে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় খনি খাতে ৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনার রূপরেখা দেয়।

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম